IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> ‘বন বিভাগের সক্ষমতা বাড়াতে অফিস সমূহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে’

‘বন বিভাগের সক্ষমতা বাড়াতে অফিস সমূহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিসসমূহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষ্যে সারা বাংলাদেশের বন বিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহ সমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বন বিভাগের অফিস এবং বাসগৃহ সহ বিভিন্ন স্থাপনা যথাযথভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। একটি সম্ভব্যতা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজ সমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বন বিভাগকে নির্দেশনা প্রদান করে হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালের নভেম্বর মাসে পরিদর্শনের সময় দেখতে পাই পাইকবান্দা রেঞ্জের আওতায় বন বিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে এবং বন বিভাগের কর্মীগণ রোদেপুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। তাছাড়া পাইকবান্দা রেঞ্জের আওতাধীন অফিস এবং বাসগৃহসমূহ দীর্ঘদিন পূর্বে নির্মিত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তাৎক্ষণিকভাবে রাজস্ব খাত হতে পাইকবান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেই। উক্ত নব নির্মিত পাইকবান্দা বিট অফিস এবং পাইকবান্দা রেঞ্জের রেস্ট হাউস কাম অফিস ভবন নির্মাণের কাজ আমি কিছুক্ষণ পূর্বে উদ্বোধন করলাম। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের জরাজীর্ণ ভবন নির্মাণ করা হবে। ফলে নওগাঁসহ সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান থাকলে ইনশাল্লাহ আমরা এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।

নওগাঁ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ওসি পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশসহ স্থানীয় সুধিজন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031