IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে ট্যাব ও অনুদানের চেক বিতরণ

তজুমদ্দিনে ট্যাব ও অনুদানের চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গঠনের লক্ষ্যে ১৭টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

সোমবার (১০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।

এসময় এমপি শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ত করতে পারে।

এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে তজুমদ্দিনে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।

তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ লাখ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলা।

আরও উপস্থিত ছিলেন, সবাজসেবা অফিসার ছিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031