IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> নগর-গ্রাম >> পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণে রাসিকের সভা

পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণে রাসিকের সভা

ধূমকেতু প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব, মশক পরিদর্শক ও সুপারভাইজারদের সাথে আলোচনা সভায় ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম শরীফ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবিএম শরীফ উদ্দিন বলেন, ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেবেন না। যেসব স্থানে মশা জন্মাতে পাতে সেসব স্থানের পানি জমতে দেবেন না। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার করুন। দিনে ঘুমানোরে সময়ও মশারি ব্যবহার করুন। ডাব- নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুন। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। সভা পরিচালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031