IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাছুর বিতরণ

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাছুর বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, বেতদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম।

এছাড়াও উপজেলার সুফলভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী নারী মুন্নী মুর্মু, সুফলভোগী রুবি হাঁসদা প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৩ জন সুফলভোগীর মাঝে একটি করে ৮৩ টি ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। এই ষাঁড় বাছুর লালন-পালনের মাধ্যমে সুফলভোগিরা তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ার‌্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন। গৃহহীনদের গৃহ প্রদান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ বিতরণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রী শিক্ষার্থীদেরকে শিক্ষিত করতে উপবৃত্তিসহ বাইসাইকেল প্রদানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। দেশের কাউকে পিছনে ফেলে রেখে নয়, সকলকে একই সাথে সমানভাবে এগিয়ে নিতে কাজ করছেন শেখ হাসিনার সরকার।

এসময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031