IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী বাজারে গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি

কমেছে ব্রয়লার মুরগিসহ কাঁচামরিচ ও পেঁয়াজের দাম

ফুলবাড়ী বাজারে গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে সাধারণ মানুষের চাহিদা মেটানো পাঙ্গাস মাছ যেনো এখন স্বপ্ন! যে মাছ ছিল গরীব মানুষের আমিষ চাহিদা পূরণের অবলম্বন, সেই মাছ এখন বিক্রি হচ্ছে, ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে, ১৩০ টাকা থেকে ১৫০ টাকা মূল্যে।

রোববার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ী পৌরবাজার ঘুরে দেখা যায়, যে পাঙ্গাস মাছ পূর্বে বিক্রি হতো ১২০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। সেই মাছ দু’মাসের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকায়। এদিকে গত এক সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা মূল্যে। যা পূর্বে ছিল ১৮০ টাকা থেকে ২১০ টাকায়। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। যা সপ্তাহ আগে ছিল ২৭০ টাকা কেজি। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২২০ টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি। বড় রুই, কাতল ও কারফু মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। শিং মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৬০০ টাকায়। চিংড়ি মাছের সর্বনিম্ন দর ৬০০ টাকা। ভালো মানের চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। টেংরা বিক্রি হচ্ছে প্রতিকেজি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায়।

অপরদিকে কমেছে কমেছে কাঁচামরিচ ও পেয়াজের দাম। গত এক মাস আগে তুমুলকাÐ ঘটানো কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি এবং রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়।

পৌর বাজারে খরচ করতে আসা আব্দুল কাদের বলেন, আমার মেয়ের পাঙ্গাস মাছ খুবই পছন্দের। তার বায়নাতে ফুলবাড়ী পৌরমাছ বাজারে পাঙ্গাস মাছ কিনতে গিয়ে দাম শুনে চক্ষু চরকগাছ। পাঙ্গাসের মূল্য প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২০০ টাকা। এর চেয়ে ব্রয়লার মুরগির দাম কম। মেয়ের আবদার তাই হাফ কেজি পাঙ্গাস মাছ নিয়েছি। আর আমাদের জন্য মাংস ক্রয় করেছি।

ফুলবাড়ীর মেস এ থাকা মৌমিতা রায় মেঘলা ও রিনাত আশরাফ রিম বলেন, মেস এ তো একেকদিন একেকজনকে বাজার খরচ করতে হয়। তাই আজ ছিল আমাদের পালা। একটা বড় পাঙ্গাস মাছ কিনেছি ১৮০ টাকা কেজিতে। আমিসহ আমার রুমমেটরা মাছের দাম শুনে অবাক। যে মাছ গরীব মানুষের আমিষ চাহিদা পূরণ করতো, সে মাছ এখন এত মূল্যবান। প্রশাসনের নজরদারি প্রয়োজন বাজারে।

রিকশা-ভ্যান চালক আমিন বাবু, নূর ইসলাম ও লুৎফর লতু মিয়া বলেন, পাঙ্গাস মাছ গরীব মানুষের মাছ। এ মাছ খেয়েই আমরা আমিষ চাহিদা পূরণ করি। বাড়িতে কুটুম আসলেও এই মাছই নিয়ে যাই। কিন্তু বাজারে মাছের যে দাম! এরচেয়ে ভালো মাছ না খেয়ে ব্রয়লার মুরগি খাব। ব্রয়লার মুরগিকেও ছাড়িয়ে গেছে পাঙ্গাস মাছের দাম। এটা কি করে সম্ভব! আমাদের মাথা কাজ করে না।

মাছ বিক্রেতা রেজাউল করিম বলেন, মাছ আমদানির অপরই নির্ভর করে দাম। আমদানি বেশি হলে মাছের দাম কম থাকে, কিন্তু আমদানি যখন কম হয় তখন মাছের দাম বেড়ে যায়। কয়েকদিন থেকে আমদানি কম হওয়ার কারণেই সব মাছ দাম মূল্য বেশি হচ্ছে। আমরা বেশিদামে কিনছি, তাই বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে যতসামান্য লাভ রেখে।

ব্রয়লার মুরগি বিক্রেতা রাহুল গুপ্ত আকাশ ও শাহারিয়ার ইমন বলেন, গত এ সপ্তাহে ব্রয়লার মুরগিরসহ সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৩০ টাকা থেকে ১৫০ টাকা এবং সোনালী মুরগি ২৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল বলেন, বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031