ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল ৮টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া প্রমুখ।


