IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তার
Home >> নগর-গ্রাম >> মান্দায় উন্মুক্ত বিলের ইজারা বাতিলের দাবিতে জেলেদের মানববন্ধন

মান্দায় উন্মুক্ত বিলের ইজারা বাতিলের দাবিতে জেলেদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় উন্মুক্ত শালদহ বিলকে বদ্ধজলাশয় উল্লেখ করে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে। এতে বিলের আশপাশের আট গ্রামের অন্তত দুই হাজার মৎস্যজীবী পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। বিল থেকে পানি উত্তোলন করতে না পারায় ফসল চাষ নিয়ে চরম বেকাদায় পড়েছেন এলাকার কৃষকেরা।

এ অবস্থায় বিলটির ইজারা বাতিলের দাবি জানিয়ে বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মৎস্যজীবীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মৎস্যজীবী বাবুল চন্দ্র হাওলাদার, রফিকুল ইসলাম, দেবেন্দ্রনাথ হাওলাদার, দিলিপ কুমার হাওলাদার ও হারান চন্দ্র হাওলাদার। অবিলম্বে উন্মুক্ত বিলটির ইজারা বাতিলের দাবি জানানো হয়েছে।

পলাশবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বাবুল চন্দ্র হাওলাদার অভিযোগ করে বলেন, ‘শালদহ নয় দাগ জলাশয়’ বিলটি উন্মুক্ত জলাশয়। এর আয়তন ৭১ দশমিক ২৭ একর। বিলটিকে বদ্ধজলাশয় উল্লেখ করে গোপনে ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে জেলা জলমহাল ইজারা কমিটি থেকে ১২ লাখ ৫৬ হাজার টাকায় ৬ বছরের জন্য বিলটি ইজারা নেয় পাকুড়িয়া-বিলউথরাইল মৎস্যজীবী সমবায় সমিতি।

মৎস্যজীবী দেবেন্দ্রনাথ হাওলাদার বলেন, ইজারা নেওয়ার পর ইজারাদারের লোকজন মৎস্যজীবীদের বিলে নামতে দিচ্ছে না। মাছ শিকার করতে না পেরে শালদহ, পলাশবাড়ি, ভারশোঁ, রুয়াইসহ আট গ্রামের দুই হাজার জেলে পরিবারে দুর্দিন নেমে এসেছে। এ অবস্থায় চরম অর্থ সংকটে পড়ে পথে বসবেন অনেক পরিবার।

শালদহ গ্রামের কৃষক সুনীল চন্দ্র বারিক বলেন, বিলের পানি দিয়ে আশপাশের গ্রামের কৃষকেরা ধান-গমসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। ইজারার পর বিল থেকে পানি উত্তোলনে বাধা দিচ্ছেন ইজারাদারের লোকজন। এরই মধ্যে সেচকাজ বন্ধ হয়ে গেছে। চরম বেকাদায় পড়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে পাকুড়িয়া-বিলউথরাইল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কছিম উদ্দিন বলেন, ‘বিলটি উন্মুক্ত না বদ্ধজলাশয় বলতে পারছি না। বদ্ধজলাশয় উল্লেখ করে দরপত্র আহবান করা হলে বৈধ প্রক্রিয়ায় ৬ বছরের জন্য এটি ইজারা নেওয়া হয়েছে।’

বিলটির ইজারা প্রসঙ্গে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, ২০ একরের উর্ধ্বে জলমহালগুলো ইজারা দিয়ে থাকেন জেলা জলমহাল ইজারা কমিটি। শালদহ বিলটিও জেলা জলমহাল কমিটি ইজারা দিয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031