IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রি

গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রি

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক অভিযানে মোট ১ হাজার ৭৩ বস্তা অবৈধ মজুদ ও অনুমোদনহীন সার উদ্ধার করা হয়েছে। একই সাথে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী,১৮ আগস্ট (মঙ্গলবার) – মেসার্স রহিম এন্টারপ্রাইজে অভিযান:গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুরে অবস্থিত ‘মেসার্স রহিম এন্টারপ্রাইজ’ এর গোডাউনে প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ২২ বস্তা অনুমোদনহীন এমওপি সার পাওয়া যায়। অনুমোদনহীন সার রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২২ বস্তা সার তাৎক্ষণিকভাবে সরকারি মূল্যে বিক্রি করে লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল – গোয়ালঘর থেকে সার উদ্ধার:গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে খুচরা কীটনাশক ব্যবসায়ী নাসিরউদ্দিনের (৪৫) বাড়ির পেছনের একটি গোয়ালঘরে সন্দেহভাজন তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গোয়ালঘরে লুকিয়ে রাখা ১৩২ বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়, যার মধ্যে ৮৬ বস্তা এমওপি (পটাশ) এবং ৪৬ বস্তা ডিএপি সার ছিল।

২০ আগস্ট (বৃহস্পতিবার) রাত – দুধাই গ্রামে বিশাল মজুদ জব্দ:একই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোহনপুর ইউনিয়নের দুধাই গ্রামে আরেকটি বড় ধরনের অভিযান চালায় প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি গোপন আস্তানা থেকে ৯১৯ বস্তা অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তি বাড়াচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সপ্তাহব্যাপী চিরুনি অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মোট ১,০৭৩ বস্তা সারই স্থানীয় কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, কৃষকের অধিকার ক্ষুণ্ন করে সারের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আগামীতেও এমন কঠোর আইনি পদক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31