IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে গণধর্ষণের অভিযোগে মামলা

ঝালকাঠিতে গণধর্ষণের অভিযোগে মামলা

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ভূক্তভোগীর নানী বাদী হয়ে তিন ধর্ষকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত তিনজন হলো ইউনুছ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার (২০), রুহুল প্যাদার ছেলে মিরাজ প্যাদা (৩২), আব্দুল করিম সিকদারের ছেলে রিপন সিকদার (৩২)। অভিযুক্তরা উভয়ে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী গ্রামের বাসিন্দা।

মামলা থেকে জানা গেছে, কিশোরীর নানী আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় সরকার থেকে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ২ বছর যাবৎ বসবাস করে আসছে। গত এক সপ্তাহ পূর্বে তার মেয়ের ঘরের নাতনি বেড়াতে আসে। ৯ সেপ্টেম্বর রাত ১২ টা ১৫ মিনিটের সময় নাতনির পূর্ব পরিচিত রবিউল হাওলাদার তার ঘরে আসে এবং নাতনিকে ডেকে রাস্তায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাখা রবিউলের মিনি পিক-আপে নাতনিকে তুলে কাছের একটি বাড়ির সামনে নিয়ে বিয়ের প্রলভোন দেখাইয়া ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক দুই বার ধর্ষণ করে রাত তিনটার দিকে পিক আপে করে আশ্রয়নে রেখে যায়। রেখে যাওয়ার সময় স্থানীয় দুই পাহাড়াদার রিপন ও মিরাজ বিষয়টি দেখে রাত সাড়ে ৩টার দিকে তারা দুইজন বাদীর ঘরে যায়। সে খানে মিরাজ বাদীকে কথা বলার ছলে কৌশলে রাস্তায় নিয়ে যায় আর রিপন তার নাতনিকে ঘরে বসে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে রিপন রাস্তায় গিয়ে বাদীকে কথার ছলে আটকে রাখে আর মিরাজ ঘরে গিয়ে নাতনিকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ভাবে রাত সাড়ে ৪টা পর্যন্ত তারা পালাক্রমে ধর্ষণ করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীর ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী রেকর্ড করতে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ