IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে সড়কের কালভার্ট ভাঙ্গলো ট্রাকের ভারে

বদলগাছীতে সড়কের কালভার্ট ভাঙ্গলো ট্রাকের ভারে

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মালবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের কালভার্ট। কালভার্টটি ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে পূণ্যবাহী ঐ ট্রাকটি কালভার্ট ভেঙে স্লাবসহ খালের মধ্যে পড়ে আছে। ভ্যান, নসিমন, ইজিবাইক সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টে নেমে কোনো রকমে পার হচ্ছে। কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সড়কের চাকরাইল বটতলা নামক স্থানের কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় কালভার্টি ভেঙে গেছে। সকাল ৬টার দিকে ১০চাকার একটি মালবাহী ট্রাক মাতাজী থেকে বদলগাছী দিকে যাবার সময় কালভার্ট ভেঙে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং রাস্তার ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের সাহায্যে গাড়ীটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পর সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ থেকে আসা মাতাজীগামী একটি ট্রাক কালভার্ট ভাঙা দেখে তার পাশ দিয়ে যেতে গিয়ে পুকুরের পাড়ের নিচে চাকা নেমে যায়। ট্রাক পড়ে যাবার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পাশে থাকা ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের মাধ্যমে ব্রীজটিকে তুলে গর্তে পাথর বালি দিয়ে মেরামত করতে থাকে আর স্থানীয় লোকজন এসে ট্রাকের মালামাল ট্রাক থেকে নামাতে থাকে। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই মেহেদী ঘটনাস্থলে পরিদর্শন করেন।

পুকুরে হেলে পড়া ট্রাকের চালক হাসিন বলেন, আমি নওগাঁ থেকে আটা ভূসি নিয়ে মাতাজী যাবার কথা। হঠাৎ চাকরাইল বটতলী এসে ভাঙা কালভার্টের পাশ দিয়ে যাবার চেষ্টা করলে আমার গাড়ী পুকুরের পাড়ের নিচে হেলে পড়ে।

এলাকার স্থানীয় কিছু ব্যক্তি জানান, সকাল সাড়ে ৬টায় দিকে ১০চাকার একটি মালবোঝাই ট্রাক এই কালভার্টে উঠলে সেটা ভেঙে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও সড়কের নির্মাণের কাজের লোকজন বুলডোজার নিয়ে এসে গাড়িটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পরে সকাল সাড়ে ৯টায় আবারও একটি ট্রাক কালভার্টে এসে পড়ে যায়। প্রতিদিনই প্রায় এই সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

কারণ হিসাবে তারা বলেন, সড়কের চলমান কাজের ঠিকাদারের উদাসিনতা ও সড়ক জসপদের গাফিলতির কারণে সড়কের কাজ চলছে খুব ধিরে। আর এভাবে কাজ চলতে থাকলে প্রতিনিয়ত ঘটবে দূর্ঘটনা।

বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার পরিষদের দুইজন গ্রামপুলিশকে ঘটনাস্থলে রেখেছি সার্বিক সহযোগিতা এবং যানজট মুক্ত করার জন্য।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ঘটনাটি আমি জানার পর সাথে সাথে সড়কে কর্মরত ঠিকাদারকে বিষয়টি জানায়। ঠিকাদার তার শ্রমিক দিয়ে দুপুরের দিকে কালভার্টের জায়গাটি ভরাট করে যান চলচলের উপযোগী করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031