IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিল ইজারাদারের হামলায় আহত ২ কৃষক

গোমস্তাপুরে বিল ইজারাদারের হামলায় আহত ২ কৃষক

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইজারা নেয়া বিলের আশেপাশের জমিতে ইচ্ছাকৃত ভাবে জলাবদ্ধতা সৃষ্টি ও বিলের মাছে নিমজ্জিত ধান খেয়ে ফেলার ঘটনা প্রতিবাদ করায় শুক্রবার (৬ অক্টোবর) ২ কৃষককে পিটিয়ে আহত করেছে ইজারাদারের লোকজন।

শুকবার দুপুরে উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নে অবস্থিত চূড়ইল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক বুলবুল জানায়, এ ঘটনাগুলোর প্রতিবাদ করায় বিল ইজারাদারের পাহারাদার আলিনগরের মকরমপুর ঘুন্টি এলাকার মজিবুর রহমানের ছেলে শহিদুল আলিনগর এলাকার আশরাফুল হকের ছেলে কৃষক শরিফুল ইসলাম (৩৮) ও তার ছোট ভাই আপেল (২৫) শুক্রবার দুপুরে পিটিয়ে গুরুত্বর আহত করে। এরমধ্যে আপলের পা ভেঙে যাওয়ায় তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শরিফুল গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বিলে মারধরের পর আহত কৃষকদের হাসপাতালে নেওয়ার সময় পুনরায় তাদের উপর হামলা চালানো হয়।

অন্য কৃষকরা জানায়, বিলে যখন বেশি পানি জমে যায় তখন বিল ইজারাদারকে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য বলা হলেও তারা তা করেনি। এখন অতিবৃষ্টির কারণে বিল উপচে পানি আবাদকৃত ধানের জমিতে ঢুকে পড়ায় শত শত বিঘা জমির ধান হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে বিল ইজারাদারের প্রতিনিধি বিপ্লব জানান, ওই কৃষকের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031