IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’
Home >> নগর-গ্রাম >> পোরশার জালুয়ায় কাদাময় রাস্তা

পোরশার জালুয়ায় কাদাময় রাস্তা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাকা করণ না করায় নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালুয়ার মোড় সরাইগাছি-আড্ডা রাস্তার সংযোগ হইতে পুরইল ঢোড়াকুড়ি পর্যন্ত রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের একাধীক গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একমাত্র গুরুত্বপুর্ণ গ্রামীণ এই রাস্তাটিতে বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড়বড় গর্তের। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটির কিছু অংশে মাটি ভরাট করা হলেও বৃষ্টির পানিতে সেগুলো ভিজে গিয়ে এবং ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারনে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে চার্জার ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারটলি সহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার কারণে পানি জমা হয়ে থাকায় এসব যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে।

এছাড়াও রাস্তাটি দিয়ে পোরশা উচ্চ বিদ্যালয়, পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোরশা বড় মাদ্রাসা ও তালিমুন্নেছা মহিলা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাঁদাময় হয়ে পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষার্থরা যেতে পারে না। রাস্তাটি দিয়ে বারিন্দা, তাইতোড়, সহড়ন্দ, বড়রনাইল, শেখপাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষদের পোরশা বাজারে নিয়মিত যেতে হয়। এলাকার জনসাধারণের পোরশা বাজারে যাতায়াতের সহজ কোন রাস্তা না থাকায় দিনের বেলায় খুব কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে এবং দীর্ঘ সময় কাদায় পড়ে থাকতে হয়। আর প্রতিবছর বর্ষা মৌসুমে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে সহজ চলাচলের জন্য দ্রুত রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্, জালুয়া গ্রামের মহিউদ্দিন, রমজান আলী, পূর্বগ্রামের মহশীন আলীসহ অনেকেই জানান, উপজেলার প্রাণকেন্দ্র পোরশায় বসবাস করলেও আমরা চরম অবহেলিত বসবাস করি। কারণ গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ গুরুত্বপুর্ণ রাস্তাটি এখনো পর্যন্ত পাকা করণ করা হয়নি।

তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার বিভিন্ন বড় রাস্তা সহ অনেক ছোটখাট রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করছেনা। স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হচ্ছেনা। ফলে সংশ্লিষ্টদের অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। তারা রাস্তাটি দ্রæত পাকা করণ এবং সংশ্লিষ্ট এলাকাবসাীর এটা দীর্ঘদিনের দাবি বলে তারা জানান।

একই ওয়ার্ডে বাড়ি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী জানান, তেঁতুলিয়া ইউনিয়নের গুরুত্বপুর্ণ রাস্তাটি এবছরই পাকাকরণের কথা, কিন্তু কি কারণে হলোনা তা তিনি সঠিক বলতে পারবেন না বলে জানান। তবে যাতে রাস্তাটি দ্রæত পাকাকরণ করা হয়, সে ব্যাপারে তিনি খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ সংশ্লিষ্টকর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলেও জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031