IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশী অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশী অস্ত্রসহ যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে থেকে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়াসহ একজনকে আটক করে ৫৯ বিজিবি।

আটককৃত আসামী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ রাত ৮টা হইতে ১০টার মধ্যে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীর ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে ওঁৎ পেতে থাকে।

পরবর্তীতে রাত ১০টার সময় ০৪-০৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে ঐ সময় বিজিবি টহল দল রুহুল আমিন (৩০), পিতা- আনারুল, গ্রাম- বাগিচাপাড়া, ডাকঘর- আজমতপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয় এবং অন্য ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়। আটককৃত আসামীকে থানায় সোপর্দ এবং পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031