IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহতবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন জ্যেষ্ঠ ৪ নেতাআপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। ওই গৃহবধূ উপজেলার নওদুলী গ্রামের নূরুল ইসলামের ২য় স্ত্রী রেবেকা খাতুন আদরী (৩৫)।

জানা যায়, স্বামী নূরুল ইসলাম এক থেকে দেড় বছর পূর্বে আদরীকে ২য় বিয়ে করেন। বিয়ের পর থেকে নওদুলী বাজারের এক ভাড়া বাসায় থাকেন।

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পান গৃহবধূ আদরীর লাশ শয়ন ঘরের ফ্যানের সাথে ঝুলছে।

এসময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সমবেত হয়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।

আত্রাই থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আপাতত আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031