IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে সরকারি এসএএও কোয়ার্টারে আ.লীগের দলীয় কার্যালয়

নির্বাচনের অজুহাতে

বদলগাছীতে সরকারি এসএএও কোয়ার্টারে আ.লীগের দলীয় কার্যালয়

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কৃষি অধিদপ্তরের এসএএও সরকারি কোয়ার্টারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বদলগাছী উপজেলার বালুভরা ইউপির খলসি বাজার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী অফিসের এসএএও সরকারি ওই কোয়ার্টারটি ঐ ইউনিয়নের ব্লক সুপারভাইজার ও বর্তমানে উপ-সহকারী কৃষি অফিসারের জন্য বরাদ্দ ছিল। কিন্তু সেই কোয়ার্টারটি কয়েকদিন আগে দখল করে বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসাবে উদ্বোধন হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে ৮নং বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী এই দলীয় কার্যালয়টি উদ্বোধন করার কথা ছিলো বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের। ব্যানারেও এমপির নাম লেখা আছে। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে না পারায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু অফিসটি উদ্বোধন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোয়ার্টারটির সামনে টাঙানো আছে কৃষি অফিসের সাইনবোর্ড। আর তালাবদ্ধ রয়েছে পরিত্যক্ত ভবনটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনেকে রেখে। কোয়ার্টারটি নির্বাচনের অজুহাত দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বলে একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা বলছেন।

স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, এই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কোন অফিস দীর্ঘদিন ধরে না থাকায় নির্বাচনের আগে এই অফিসের উদ্বোধন করা হয়েছে। কোয়ার্টারে অস্থায়ী দলীয় কার্যালয়টির উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অফিস কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলেও জানা গেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

বালুভরা ইউনিয়নের আওয়ামী লীগের স্থানীয় নেতা মুমিন বলেন, আমাদের এখানে কোনো দলীয় অফিস নেই। সামনে নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে অস্থায়ী এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। তবে কোয়ার্টারটি পরিত্যক্ত ঘোষণা করায় ও উপ-সহকারি কৃষি কর্মকর্তার (ব্লক সুপার ভাইজারের) অনুমতি সাপেক্ষে। গত ৫ অক্টোবরে সেখানে অস্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বলুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেছের উদ্দীন বলেন, ঐ ভবনটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় করার জন্য এমপি সাহেব প্রথমে উপজেলা কৃষি অফিসারকে বলেছিলেন। পরে আমি নিজেও উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে মৌখিক ভাবে অনুমতি নিয়েই সেখানে দলীয় কর্যালয়ের উদ্বোধন করা হয়েছে। তবে কৃষি অফিসার আরও একটি কথা বলেছিলেন যে কোন সাংবাদিক বা অন্য কেউ আমার কাছে এ বিষয়ে জানতে চাইলে আমি কিন্তু স্বীকার করবোনা।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু মুঠোফোনে বলেন, ওই কোয়ার্টারে দলীয় লোকজনদের বসার জন্য একটা জায়গা করা হয়েছে। ওটা সাময়িকের জন্য। সেটা উদ্বোধনের জন্য এমপি সাহেবের আসার কথা ছিল। উনি না আসাতে আমি গিয়েছিলাম। এছাড়া ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেছেন কৃষি অফিসকে বলা আছে। তারা বসতে বলেছেন।

এদিকে বদলগাছী উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার এস এম এ রশিদুল্লাহ বলেন, ওইটা কৃষি অফিসের কোয়ার্টার। সামনে সাইনবোর্ডও আছে। ভবনটিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় করবেন বলে গত প্রায় তিন মাস আগে আমি জানতে পারি এবং বিষয়টি জানার সাথে সাথে আমি মৌখিক ভাবে আমার উদ্ধর্তন কর্মকর্তাকে অবহিত করি এবং পরে গত মাসের ২৬ শে সেপ্টেম্বর আমি লিখিতভাবে আমার উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারপরও সেখানে দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।

পরবর্তীতে কৃষি অফিসার একদিন ওই রাস্তা দিয়ে খলসি যাওয়ার পথে সেই পরিত্যক্ত ভবনে যান এবং তিনি সেখানে কয়েকজন নেতাকর্মীকে বলেন, যেহেতু এইটা কৃষি অফিসের ভবন তাই আপনারা যদি ব্যবহার করেন তাহলে ভিতরের একটা রুম নিতে পারেন আর সামনের রুমটা ছেড়ে দেন। এইখানে আমাদের লোকজন বসবে। এরপর কি হয়েছে আমি আর বলতে পারবো না।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সাথে কথা বললে তিনি জানান, ভবনটি পরিত্যক্ত। ঐ জায়গার সকল প্রকার খাজনা খারিজ আপডেট আছে। আর ওখানে পার্টি অফিস হয়েছে কিনা তা আমার জানা নেই। এছাড়া আমার কাছে কেউ কোনো অনুমতি নেয়নি। সরেজমিনে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031