IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> মান্দায় কাজেই আসছে না ১৯ কোটির সেতু

নেই সংযোগ সড়ক

মান্দায় কাজেই আসছে না ১৯ কোটির সেতু

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : আত্রাই নদীর ওপর ঠায় দাঁড়িয়ে আছে সেতুটি। এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ গুটিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকবাসীর কোনো কাজেই আসছে না।

নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার খেয়াঘাটে আত্রাই নদীর ওপর নির্মিত সেতুটিতে বাঁশের সিঁড়িতে জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছেন না আত্রাই নদীর দুই তীরের অন্তত এক লাখ বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপকরণের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে সেতুটির নির্মাণ কাজ দফায় দফায় বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন ট্রেডার্স। করোনা মহামারির সময় নির্মাণকাজ একেবারে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হলেও সংযোগ সড়ক না করেই কাজ গুটিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব মান্দার বাসিন্দাদের পারাপারের সুবিধার্থে আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ২৩ এপ্রিল। এতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

সেতুসংলগ্ন বাইবুল্যা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আয়েদ আলী বলেন, আত্রাই নদীর বামতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে সেতু পর্যন্ত একটি সংযোগ সড়ক হওয়ার কথা ছিল। কিন্তু সেতুটির নির্মাণ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়কের কাজ করেননি। তাই এটি কোনো কাজে আসছে না।

আয়েদ আলী অভিযোগ করে বলেন, সেতু নির্মাণের সময় খেয়াঘাটে যাতায়াতের রাস্তা কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন নদীর পারাপারের জন্য খেয়াঘাটে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বাঁশের সিঁড়ি বেয়ে সেতুটিতে উঠে নদী পারাপার হচ্ছেন।

শিক্ষার্থী রুবিনা আক্তার জানায়, নৌকায় নদীর এপার থেকে ওপার যেতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। অনেক সময় পারাপারের জটিলতায় স্কুলের সময় শেষ হয়ে যায়। দেরিতে স্কুলে যাওয়ায় শিক্ষকদের বকাঝকা খেতে হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মিলন ট্রেডার্সের স্বত্তাধিকারী দেওয়ান সেকার আহমেদ শিষান বলেন, সেতুর কাজ শুরুর পর থেকেই রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বেড়ে যায়। এর পর শুরু হয় করোনার মহামারি। এত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও ২০২৩ সালের মাঝামাঝিতে সেতুটির নির্মাণকাজ শেষ করা হয়েছে।

ঠিকাদার শিষান আরও বলেন, শুধু মাটি ফেলে সংযোগ সড়ক নির্মাণ করা যাবে না। সড়কটি সাধারণভাবে নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে বন্যার পানিতে দুই ধার ধসে যাবে। বর্তমানে সবকিছুর বাজারমূল্য অনেক বেশি। তাই আগের রেটে আর কাজ করা সম্ভব নয়। নতুন রেট দিলে ব্লক দিয়ে সযোগ সড়কের কাজ করা যাবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ডিজাইনে একটু সমস্যা আছে। আর নরমাল মাটি দিয়ে কাজ করলে সংযোগ সড়ক টিকবে না। তাই ব্লক দিয়ে এটি নির্মাণ করতে হবে। খুব দ্রুত সংযোগ সড়ক নির্মাণের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news