IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> গা-ঢাকা দেওয়া নেতাদের তালিকা হচ্ছে

গা-ঢাকা দেওয়া নেতাদের তালিকা হচ্ছে

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে দলের সংকট মুহূর্তে গা ঢাকা দেওয়া নেতা এমনকি দলের এমপিসহ প্রভাবশালী যাঁরা বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা, ঢাকার দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক। বৈঠকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বার্তা তিনি জানিয়ে দেন মহানগরী ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য, সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার এমপি, ওয়াকিল উদ্দিন এমপি, সোলায়মান সেলিম এমপি, মশিউর রহমান মোল্লা সজল এমপি, ড. আওলাদ হোসেন এমপি, যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সরোয়ার ডেইজী, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

বৈঠকসূত্র জানান, বৈঠকে ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে। এ সমন্বয়হীনতা কাটাতে হবে। নেত্রী সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন। যাঁরা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশ গিয়েছেন তাঁদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার নির্দেশনা দেন কাদের। ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের শীর্ষ নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরী ওয়ার্ড-থানার দীর্ঘদিন সম্মেলন হয়েছে। কিন্তু নেতারা কমিটি দিতে ব্যর্থ হয়েছেন। তাঁরা এক হতে পারেননি দীর্ঘদিন। কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় এমন চিত্র পাওয়া গেছে। এসব এলাকার কাউন্সিলররাও বিশেষ ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারফিউ চলাকালে এসব জায়গায় রাস্তায় সমাবেশ না করে অলিগলিতে সতর্ক অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কাদের জানান, যেসব জায়গায় বেশি তা-ব চালানো হয়েছে, সেসব জায়গার দলীয় সংসদ সদস্য, কাউন্সিলর, থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করা হবে। এর ধারাবাহিকতায় আজ দুপুর আড়াইটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা-৪, ঢাকা-৫ আসনের এমপি, আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বৈঠকে ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতার সমালোচনা করা হয়। বিভিন্ন জেলায় কমিটি না থাকায় বিরক্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে গত কয়েক দিনে আন্দোলনে সন্ত্রাসীদের হাতে নিহত ও আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা করার নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শক্ত ভূমিকা রাখতে ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে না পারায় ক্ষুব্ধ দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে দলীয় সভানেত্রীর কঠোর বার্তাই দলটির সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছেন। তারা বলেন, শুধু ওবায়দুল কাদেরই কথা বলেছেন। অন্য কোনো নেতা কথা বলেননি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031