IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বাঁধ কমিটির সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে বাঁধ কমিটির সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঁধ সংস্কারে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছে আলিনগর-বাঙাবাড়ী ইউনিয়নের পাবদামারী -চুড়ইল বিল বাঁধ কমিটি। সোমবার দুপুরে বাঁধ সংলগ্ন রামদাস ব্রীজের নীচে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ ও ১০ জানুয়ারী বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় বাঁধ সংস্কারে অনিয়ম ও দূর্নীতির যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুন্ন অসত্য ও ভিত্তিহীন। পাবদামারী চুড়ইল বিল বাঁধ ২০০১-২০০২ অর্থবছরে নির্মান করা হয়। বিগত ২০১৭ সালে বন্যার তোড়ে বাঁধের কিছু অংশ ভেঙ্গে গেলে আলিনগর ও বাংগাবাড়ী এলাকায় বন্যায় প্লাবিত হয়ে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বাঁধ কমিটি ২০১৭ সালে বাঁধটি সংস্কারের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৯ লক্ষ ২৭ হাজার ৫শ’ ৮৮ টাকা বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ দেয়। পাবদামারী- চুড়ইল বিল বাঁধ কমিটি দু’দিন ব্যাপী এলাকায় মাইকিং করে আলিনগর স্কুল ও কলেজ মাঠে স্থানীয় কৃষকদের বিষয়টি অবগত করে। পরে সাধারণ সভার মাধ্যমে বাঁধ সংস্কারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে নিয়ম কানুন ও শর্তাবলী মেনে উক্ত সংস্কার কাজ শুরু হয় বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাংগাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম, পাবদামারী চুড়ইল বিল বাঁধ কমিটির সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক সাপাটু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news