IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বানদেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবাঘায় পুলিশ কর্তৃক ইয়াবা সহ আটক ০১
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিক

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিক

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিক

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিক। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিংড়া

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন ৮ জন শ্রমিক। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অসুস্থ শ্রমিকরা হলেন- মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে।

শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি, তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, সকলেই এখন শঙ্কামুক্ত।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশলো তা খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news