IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বানদেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবাঘায় পুলিশ কর্তৃক ইয়াবা সহ আটক ০১বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থীধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল ) সন্ধ্যা ৭টায় শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় অবস্থিত একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া আফরিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভাঙা হাতের অপারেশনের জন্য দুপুর ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় তাসনিয়া আফরিনকে। সন্ধ্যায় অপারেশন টেবিলে চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহত শিশুর পরিবার ও বিক্ষুব্ধরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

পরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ইট ও কাঠ ফেলে অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নিয়ে যায়। শিশুটির মরদেহ কুষ্টিয়া জেলার হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, এই হাসপাতালে এই ধরনের ঘটনা আরও আছে। এরা দালালের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসে। ভুল ট্রিটমেন্টে রোগীর ক্ষতি হলে টাকা পয়সা দিয়ে মীমাংসার চাপ দেয়। বাধ্য হয়ে অনেকেই মিমাংসা করে নেয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত দেখা যায়। অভিযুক্ত চিকিৎসকদের থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শিশুটির মরদেহ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news