IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> মুজিববর্ষে পোরশায় বাড়ি পাচ্ছে ৫৪ গৃহহীন পরিবার

মুজিববর্ষে পোরশায় বাড়ি পাচ্ছে ৫৪ গৃহহীন পরিবার

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত ৫৪জন “ক” শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ৫৪টি বসতবাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পরিচালনায় ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বাড়িগুলির নির্মাণ কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের মালীকানাধীন সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ডিজাইন মোতাবেক এসব বসতবাড়ি নির্মাণ করেছেন স্থানীয় প্রশাসন। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাড়িগুলিতে থাকছে দু’টি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে এসব বাড়ি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, উপজেলার নিতপুর ইউনিয়নে-৬টি, গাঙ্গুরিয়ায়-১০টি, ছাওড়ে-১৪টি, মশিদপুরে-১৪টি ও ঘাটনগরে-১০টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ডিজাইন অনুসরণ করে যথাযথভাবে বাড়িগুলির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজ সার্বক্ষনিক তদারকি করেছেন উপজেলা প্রশাসন। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সচিব মোঃ মোহসীন নির্মাণকৃত বাড়িগুলি পরিদর্শন করেছেন এবং নির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান। আর সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় তিনি নিজেও সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ উপজেলার ১২জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১০জন ভিক্ষুক সহ ৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য বাড়িগুলি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষুক পুন:র্বাসন তহবীল হতে ১০জন ভিক্ষকের মধ্যে পূর্বে ৪ জনকে গবাদী পশু প্রদান করা হয়েছিল এবং ৬ জনকে বাড়ি হস্তান্তরের দিন গবাদীপশু প্রদান করা হবে।

তিনি জানান, শনিবার ২৩ জানুয়ারি দেশব্যাপি একযোগে এসব বসতবাড়ি হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ৫৪টি পরিবারের কাছে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র সহ একটি করে বাড়ি হস্তান্তর করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ