ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতি ‘ইনক’।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সহযোগীতায় উপজেলা প্রেসক্লাবে সুবিধাভোগীদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, উপজেলা পরিষদের ভাইস চোরম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, নুরুজ্জামান, আল-মামুন বিশ্বাস।
উপজেলার মোট ৩০ জন ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের হাতে এ অর্থ তুলে দেয়া হয়।


