ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নিয়ামতপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শাহজামালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আকাশ, রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকিমুদ্দিন ধলু, চন্দননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল প্রমূখ।


