IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জামায়াত মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিতরায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসংযোগ অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলননিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাচারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক ২ যুবকনন্দীগ্রামের প্রথম নারী প্রধান শিক্ষক বেগম আশরাফী বানু আর নেইনাচোলে সাংবাদিকদের সাথে সদ্য যোগদাকৃত থানার ওসির মতবিনিময়তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছেবাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসনরহনপুর মুক্ত দিবস আজপোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতরাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনসিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলপোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধনস্বাদে অনন্য বকফুলের বড়া
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে আরজু হত্যায় অভিযুক্ত ৩ আসামী গ্রেপ্তার

গুরুদাসপুরে আরজু হত্যায় অভিযুক্ত ৩ আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে আরজু (২৭) নামের এক নৌকার মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর কাটাখালি থেকে অভিযুক্ত ফরহাদ হোসেন (১৮) ও রতন আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার দুপুরে অভিযুক্তদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য নাটোরের আদালতে নেওয়া হয়েছে। এরআগে মামলার প্রধান অভিযুক্ত বাইজিদ বোস্তামীকে (১৮) হত্যাকান্ডের দ্বিতীয় দিন সোমবার গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ফরহাদ হোসেন ও রতন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত বাইজিদ বোস্তামী গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের নাসির বোস্তামীর ছেলে এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রতন আলী। অপর অভিযুক্ত ফরহাদ হোসেন সিংড়ার কৃষ্ণনগর গ্রামের রেজাউল করিমের ছেলে।

নিহত আরজু মাঝি সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের আনন্দনগরে গ্রামের কদম আলীর ছেলে। তিনি পেশায় নৌকার মাঝি ছিলেন।

প্রসঙ্গত, ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকালে নিহত আরজু মাঝির নৌকাটি চলনবিল ভ্রমনের জন্য ভাড়া নেন অভিযুক্তরা। এরপর আর ফিরে আসেননি আরজু মাঝি। পরে ২৮ আগস্ট শনিবার গুরুদাসপুর উপজেলার বিলশা বিল থেকে পুলিশ ভাসমান অবস্থায় আরজু মাঝির রক্ত্যাক্ত লাশ উদ্ধার করে। এসময় তার নৌকাটিও জব্দ করা হয়।

এঘটনায় ২৮ আগস্ট শনিবার নিহতের পিতা কদম আলী বাদি গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার ইন্সপেক্টর তদন্ত মনোয়ারুজ্জামান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত বাইজিদকে গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বাইজিদকে গ্রেপ্তারের পর সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চত করে পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেমে বাধা দেওয়ার প্রতিশোধ নিতে অভিযুক্তরা পরিকল্পনা অনুযায়ী আরজু মাঝিকে কুপিয়ে হত্যা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30