IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> প্রবাস >> লিড নিউজ >> নাইজেরিয়া নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানী

নাইজেরিয়া নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছে এবং আরও ৬০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু রয়টার্সকে বলেছেন, শুক্রবার সকাল ১১টার সময় ৮৫ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে গেলে এই ঘটনা ঘটে।

আনামব্রা রাজ্যের গভর্নর চুকউমা চার্লস সোলুডো এক বিবৃতিতে বলেছেন যে ১০ জন ডুবে গেছে।

অ্যানামব্রা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এলাকার বাসিন্দা এবং সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি চালু হওয়ার কিছুক্ষণ পরেই ঢেউয়ের কবলে পড়ে।

ওগেন বলেন এটি স্থানীয়ভাবে তৈরি একটি নৌকা যা শতাধিক লোক নিতে পারে, দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হল। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫ লাখ মানুষ।

ওগেনে জানান, বন্যা আটটি সম্প্রদায়কে ওগবারু স্থানীয় সরকার এলাকার অন্যদের সঙ্গে সংযুক্ত করা বড় একটি সড়কের ভয়াবহ ক্ষতি করেছে, যে কারণে বাসিন্দাদের অনেককেই নৌকায় চেপে যাতায়াত করতে হচ্ছে।

এদিকে কৃষকরা বলেছেন, গত দুই বছর এমনিতেই দেশটির লাখ লাখ মানুষ খাবার যোগাড়ে হিমশিম খাচ্ছে। বন্যার পানি বাড়তে থাকায় এখন খাবারের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728