IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> প্রবাস >> লিড নিউজ >> এল নিনো শুরুর ঘোষণা : ডব্লিউএমও

এল নিনো শুরুর ঘোষণা : ডব্লিউএমও

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু হয়ে গেছে বৈশ্বিক আবহাওয়ার চরম পরিস্থিতি এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থা- ডব্লিউএমও জানিয়েছে, এর প্রভাবে এরইমধ্যে ভূপৃষ্ঠ ও সাগরের উষ্ণতা বেড়ে নতুন রেকর্ড গড়েছে। বিশ্বজুড়ে বাড়ছে তাপদাহ-বন্যা-খরার মতো বৈরি আবহাওয়া। এল নিনো কমপক্ষে দু’বছর স্থায়ী হবে। এ অবস্থায় বিশ্ববাসীকে চরম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এখনই প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছে ডব্লিউএমও।

এ বছর থেকে প্রাকৃতিক দুর্যোগের যখন যেটাই আসবে সেটা চরম আকার ধারণ করবে। তাপপ্রবাহ অতীতের সব রেকর্ড ভাঙবে। অল্পসময়ে বেশি বৃষ্টি ঝরবে। ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যার তীব্রতা বাড়বে। আবহাওয়ার এরকম চরম পরিস্থিতিই- এল নিনো।

আনুষ্ঠানিকভাবে এল নিনো শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও । সংস্থাটি জানিয়েছে, বিশ্বের প্রতিটি প্রান্তেই এল নিনোর প্রভাব থাকবে। KSRM

গবেষকরা জানান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও মধ্য এশিয়ায় বাড়বে বন্যা। আর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তীব্র তাপদাহ ও খরার মুখোমুখি হতে হবে।

মাঝারি শক্তির এই এল নিনো চলবে চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত। এরপর চরম পর্যায়ে পৌছাবে। পরিণত হতে পারে সুপার এল নিনোতে- আর এ সম্ভাবনা ৫৬ শতাংশ বেশি।

গরম, ঠাণ্ডা ও নিরপেক্ষ- আবহাওয়ার মধ্যে উষ্ণ পর্যায়টি এল নিনো, স্প্যানিশ এ শব্দের অর্থ ছোট ছেলে। পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখনই এল নিনোর শুরু। দেখা দেয় প্রতি ২ থেকে ৭ বছর পর পর।

সাধারণত যে বছর এল নিনোর শুরু, তার পরের বছর তীব্র গরম অনুভূত হয়। ২০১৫ সালে এল নিনো শুরু হলেও ’১৬ সালে তাপমাত্রা রেকর্ড ভাঙ্গে।

কৃষি নির্ভর ও উন্নয়নশীল দেশগুলোই মূলত এল নিনোর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031