IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ
Home >> টপ নিউজ >> খেলা >> নেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রী

নেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : মাত্র কয়েক সেকেন্ডের একটি অঙ্গভঙ্গি চলমান বিশ্বকাপের মাঝেই ব্রাজিলে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের জয়ের ম্যাচে ক্যামেরায় ধরা পড়ে সহকারী কোচ ও জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তিকে মাথা নাড়াতে দেখা যায়, ঠিক সেই সময় যখন মাঠে নামার আগে নেইমারকে শেষ মুহূর্তের নির্দেশনা দিচ্ছিলেন কার্লো আনচেলত্তি।

মুহূর্তটির দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মনে করেন, নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তে দাভিদে আনচেলত্তি অসন্তুষ্ট ছিলেন এবং মাথা নেড়ে সেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও এমন দাবির পক্ষে কোনো প্রমাণ ছিল না, তবুও তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইতালীয় কোচিং দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া দেননি দাভিদে নিজে, বরং তার স্ত্রী আনা গালোচা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করে অভিযোগ করেন, ঘটনাটিকে ‘সম্পূর্ণ ভুলভাবে’ ব্যাখ্যা করা হয়েছে এবং এ কারণে তাদের পরিবারকে নানা ধরনের অপমানজনক মন্তব্যের শিকার হতে হচ্ছে।

নিজের বার্তায় তিনি বলেন, ‘আপনারা কি জানেন যে বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন একটি দৃশ্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছেন? আর এর কারণেই আজ সকাল থেকে আমাকে অসংখ্য অপমানজনক মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে। আমরা সবার আগে চাই ব্রাজিল জিতুক।’

বিতর্কের সূত্রপাত হয় তখন, যখন ব্রাজিলের কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পাতা ভিডিওটি ছড়িয়ে দেয়। সেখানে দাবি করা হয়, কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামানোর নির্দেশ দেওয়ার সময় দাভিদে মাথা নেড়ে আপত্তি জানাচ্ছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ব্যাখ্যা ব্রাজিলজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং সহকারী কোচকে লক্ষ্য করে হাজারো সমালোচনা শুরু হয়।

এই ঘটনা আবারও বিশ্বকাপ ঘিরে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভুয়া বক্তব্য, বিকৃত শব্দবার্তা এবং অস্তিত্বহীন সমর্থকদের ভিডিও পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।

তবে এবার কোনো ছবি পরিবর্তন করা হয়নি। ভিডিওটি ছিল একেবারেই বাস্তব, অঙ্গভঙ্গিটিও ছিল সত্যি। পরিবর্তন হয়েছিল শুধু সেই ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া গল্পটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ