IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বাঘার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ ও ছাত্রী হোস্টেল নির্মাণের আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ) বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি চাঁদ বলেন, “অতি শীঘ্রই উপরে টিনসেট হোস্টেল নির্মাণ করা হবে। পরবর্তীতে পাকা বিল্ডিং হবে। জাতীয়করণের সুযোগ এলে তালিকায় এই কলেজের নাম প্রথমেই দেয়া হবে।”

ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। লেখাপড়ায় মনোযোগী হও। এখন উপজেলা, জেলা, মন্ত্রণালয়ে মহিলা ইউএনও, ডিসি, উপসচিব, যুগ্ম সচিব আছে। তোমরাও পারবে। কৃষকের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে এমপি বলেন, দেশের স্বার্থে জামায়াতে ইসলামকে সাথে নিয়ে কাজ করতে চাই। তবুও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,ভারত থেকে শেখ হাসিনা হুকুম দিলেও মাঠে নামার সাহস দেখিও না। বিএনপি মাঠে থেকেই প্রতিহত করবে।

চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সাহস থাকলে মাঠে নেমে দেখাও।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। স্বাগত বক্তব্য ও এমপিকে সন্মাননা স্বারক তুলে দেন তিনি। মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী মাহমুদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওসি সেরাজুল হক,কলেজের প্রতিষ্ঠাতা মোজাহার হোসেনের সহধর্মিণী ছায়েরা বেওয়া, বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান,জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ, শফিকুল ইসলাম ছানা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফিসহ বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031