IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। শক্তিবৃদ্ধির কারণে গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়টি এই মুহূর্তে হ্যারিকেনে পরিণত হয়েছে। এটি এখন ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি এ তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে শক্তি বাড়িয়ে ক্রমেই রাজ্যটির টম্পা অঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার দিনের শেষভাগে আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ইদালিয়া। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালের দিকে সর্বাধিক ১২৫ কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডা উপকূলবর্তী এলাকায়।

ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ফ্লোরিডা রাজ্যের ৬৭ কাউন্টির মধ্যে ৪৭টি কাউন্টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ইদালিয়া মোকাবিলায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ন্যাশানাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিকে এমার্জেন্সি ঘোষণা করেছেন।

ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে তাম্পা ইন্টারন্যাশালান বিমানবন্দর এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে৷

উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে ‘হারিকেন’ বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড়টি গত রোববার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। এ সময় এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি ক্যাটাগরি-৩-এর শক্তিশালী হারিকেনে রূপ নেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031