IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘হামাস ও রাশিয়া একই গোয়ালের গরু’

‘হামাস ও রাশিয়া একই গোয়ালের গরু’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা ও ইসরাইলে হামাসের আক্রমণকে একই সুতোয় গাঁথলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোপেনহেগেনে ন্যাটোর সংসদীয় সভায় তিনি বলেন, একই গোয়ালের গরু তারা, পার্থক্য হলো প্রথমটি একটি সন্ত্রাসী রাষ্ট্র (রাশিয়া) আর দ্বিতীয়টি একটি সন্ত্রাসী সংগঠন (হামাস)। খবর আলজাজিরা ও সিএনএনের।

জেলেনস্কি আরো বলেন, কেবল আমাদের একতা-ই তাদের বিনাশ করতে পারবে। যারা সন্ত্রাস চালায় এবং এহেন কাণ্ডকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয় তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ শক্তি ও সংহতি সম্পর্কে বুঝিয়ে দিতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের ইসরাইল-প্রীতি নতুন নয়। হামাসের হামলা শুরুর পরপরই ইসরাইলের পক্ষে বিবৃতি দেন তিনি।

জেলেনস্কি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। এই ‘সন্ত্রাসী হামলার’ আশপাশের সব বিবরণ অবশ্যই প্রকাশ করা উচিত যেন বিশ্ব জানে এবং যারা এ হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে পারে।

এরপর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন ভলোদিমির জেলেনস্কি। এসময়ও ইসরাইলিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রসঙ্গত, ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন। দুই দেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031