IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় স্থল অভিযান নিয়ে সতর্ক করল সৌদি আরব

গাজায় স্থল অভিযান নিয়ে সতর্ক করল সৌদি আরব

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় স্থল অভিযান চালানো নিয়ে ইসরাইলকে সতর্ক করেছে সৌদি আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকিতে ফেলে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটি।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত শুক্রবার রাতে বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরাইলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। আর এর পরই স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করল সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের চালানো যে কোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব। কারণ এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে।

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এভাবে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালানো হলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, অঞ্চলটির স্থিতিশীলতার ক্ষেত্রে এর গুরুতর প্রভাব পড়বে।

৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করে তারা। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। গত শুক্রবার রাতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031