IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে

গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনি অঞ্চলে সেইভ দ্য চিলড্রেন সংস্থার পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুরা ইসরাইল-হামাস যুদ্ধে চরম মূল্য দিচ্ছে।

ভয়েস অফ আমেরিকার কিদা কোস্ত্রেচি-কে জুমের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব শিশুকে সবসময়ের জন্য সুরক্ষা দিতে সব পক্ষের দায় আছে। তিনি ইসরাইল এবং হামাসকে তাৎক্ষণিক যুদ্ধ বিরতির আহবান জানান।

এক প্রশ্নের জবাবে জেসন লি বলেন, “গাজার পরিস্থিতি ভয়াবহ এবং আরও খারাপ হচ্ছে। প্রতি ১০ মিনিটে (গড়ে) একটি শিশু নিহত হচ্ছে এবং প্রতি ৫ মিনিটে একটি শিশু আহত হচ্ছে।”

যুক্তরাষ্ট্র গাজায় মানবিক যুদ্ধ বিরতি করার চেষ্টা চালাচ্ছে কিন্তু ইসরাইলের নেতা নেতানিয়াহু শুধুমাত্র কৌশলগত বিরতির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি হামাস তাদের হাতে আটক জিম্মিদের মুক্তি দেয়।

এ প্রসঙ্গে জেসন লি বলেন, “যুদ্ধ বিরতি এখন অত্যাবশ্যকীয়। এটা আমাদের সুবিধার বিষয় নয় বরং জীবন বাঁচানোর জন্য এটা জরুরি। গাজার শিশুদের হাতে সময় নেই। দুই সপ্তাহ আগে প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছিল। এ সপ্তাহে একটি শিশু মারা যাচ্ছে প্রতি ১০ মিনিটে। যুদ্ধবিরতি না হলে আগামি সপ্তাহে অবস্থা কি দাঁড়াবে আমি তা ভাবতে চাই না।”

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ ‘আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন’।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728