IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তার
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫০ ডলার কমে গেছে। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজার স্বর্ণের দাম কমার জন্য অপেক্ষা করতে হবে সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

বিশ্ববাজারে স্বর্ণের লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৯৯২ ডলার। সপ্তাহ শেষে তা কমে এক হাজার ৯৩৮ ডলারে চলে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৫৪ ডলার।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়। সোমবার বৈঠকে বসার পরিকল্পনা করেছে কমিটি।

সর্বশেষে গত ৬ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণেরদাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭১ হাজার ৩২৫ টাকা। বর্তমানে দেশের বাজারে এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930