IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন অভিনেতা আলভীঅদম্য ১৩ রাজশাহী বিভাগের বন্ধুদের আয়োজনেগরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২পোরশায় আমগাছে ব্যাপক মুকুল উৎপাদন লক্ষমাত্রা ছাড়ার সম্ভাবনাঅনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিটচারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুনদেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
Home >> প্রবাস >> লিড নিউজ >> আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী

আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলও নিশ্চিত করেছে, তারা আল-শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

বুধবার হাসপাতাল ক্যাম্পাসে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে বলে জানিয়েছেন আল-শিফার একজন ডাক্তার। খবর বিবিসি ও আলজাজিরার।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল প্রয়োজনীয়তার ভিত্তিতে’ আল-শিফা হাসপাতালের বেশ কিছু অংশে তারা ‘হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও টার্গেটেড অভিযান’ চালাচ্ছে।

সামাজিকমাধ্যমের এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘চিকিৎসা দল এবং আরবি ভাষাভাষীদের অন্তর্ভুক্ত করে গঠিত তাদের বাহিনী’ এ অভিযান চালাচ্ছে। এ ছাড়া জটিল ও সংবেদনশীল এই পরিবেশে অভিযান চালাতে প্রস্তুত হওয়ার জন্য ওই দলটি নির্দিষ্ট প্রশিক্ষণ নিয়েছে’ বলেও দাবি করা হয়েছে।

ইসরাইলের দাবি, ‘হামাস যাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে সেসব বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি হবে না’। আইডিএফ বলেছে, তারা সম্প্রতি গাজার কর্তৃপক্ষকে হাসপাতালের মধ্যে সব সামরিক কার্যকলাপ বন্ধ করতে বলেছিল, কিন্তু তা করা হয়নি।

বিবিসি অবশ্য তাৎক্ষণিকভাবে ইসরাইলি এ দাবি যাচাই করতে পারেনি বলে জানানো হয়েছে।

গাজার বৃহত্তম এই চিকিৎসাকেন্দ্রে রোগী ও চিকিৎসাকর্মীসহ হাজার হাজার বেসামরিক নাগরিক হাসপাতালে এবং এর আশপাশে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। অবশ্য হামাস তার কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে এবং এ বিষয়ে কোনো আন্তর্জাতিক কমিটিকে এসে পরিদর্শনের আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জোর দিয়ে দাবি করছে, হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেলে হামাস কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এটি অস্বীকার করেছে।

পরে যুক্তরাষ্ট্রও দাবি করে, হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

এদিকে আলজাজিরা জানিয়েছে, গাজার আল-শিফা হাসপাতাল ক্যাম্পাসে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে। আল-শিফার ডা. মোখাল্লালাতি বলেছেন, ইসরাইলি বাহিনী আল-শিফা কমপ্লেক্সের ভেতরে রয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়েছে।

মোখাল্লালাতি বলেন, ‘আমরা হাসপাতালের কেন্দ্রে ট্যাংক ও বুলডোজার দেখেছি।’

তিনি বলেন, তিনি হাসপাতালের জরুরি কক্ষের ওপরে মূল ভবনটি পরিদর্শন করেছেন এবং ইসরাইলি বাহিনী সেখানে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে না। কিন্তু তিনি বলেছেন, তিনি অন্যান্য ভবনের অবস্থা জানেন না, যেগুলোতে রোগী ও বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছেন।

মোখাল্লালাতি আলজাজিরাকে বলেছেন, ‘এখনো ভারি গোলাগুলি হচ্ছে এবং আমরা সর্বত্র বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728