IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> কৃষি >> পোরশায় আমগাছে ব্যাপক মুকুল উৎপাদন লক্ষমাত্রা ছাড়ার সম্ভাবনা

পোরশায় আমগাছে ব্যাপক মুকুল উৎপাদন লক্ষমাত্রা ছাড়ার সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক,এম রইচ উদ্দিন, পোরশা : নওগাঁর পোরশায় বিভিন্ন আমবাগানের আমগাছ গুলিতে ব্যাপকহারে মুকুল ফুটেছে। মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ। মুকুলের ভারে আমগাছ গুলির মাথা ডাল যেন মাটিতে ঘেষে পড়েছে।

আমগাছ গুলিতে ফোটা মুকুল দেখে বাগান মালিকগণ যেমন খুশি তেমনি আম চাষীরাও ফুরফুরে মেজাজে রয়েছেন। ভাল ফলনের আশায় বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী সহ বাগান মালিকরা। আবহাওয়া অনূকুলে থাকলে এ মৌসুমে গত বছরের তুলনায় আমের উৎপাদন বেড়ে যাবে বলে মনে করছেন তারা। পোরশা ইসলামপুর গ্রামের আম চাষি মিছবাহ উল হক মাস্টার, কাতিপুর গ্রামের আমচাষী আসাদুর রহমান জানান, তারা দির্ঘ্যদিন আমচাষ করছেন।

এবারে আমচাষে কীটনাশক সহ বিভিন্ন পর্যায়ে খরচ বেশী হয়েছে। যদি আবহাওয়া ভাল থাকে এবং আমের দাম ঠিক পাওয়া যায় তাহলে কিছুটা লাভ হবে বলে তারা জানান। তবে আবহাওয়ার কোন বিপর্যয় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তারা আশা করছেন। আর সব ঠিক থাকলে অন্যরা উৎসাহীত হবে এবং এ উপজেলায় আরো আম চাষ হবে বলে আমচাষীরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় প্রতি বছর নতুন আম বাগান হচ্ছে। নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সবচেয়ে বেশি আমচাষ হচ্ছে। এবারে তাদের টার্গেট ছিল ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে আমচাষ।

কিন্তু এখানে আম বাগান রয়েছে ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে। তিনি জানান, সাধারনত ডিসেম্বর মাসে আমগাছ গুলিতে মুকুল আসে এবারে ফেব্রুয়ারীতে মুকুল এসেছে। তারপরেও ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমান ধরা হয়েছে ৮০-৮৫%। তারপরেও লক্ষমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এ উপজেলার আম চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের প্রতিবছর উৎপাদন ভাল হয়। ইতোমধ্যে তারা বিভিন্ন আমচাষীদের দিয়ে রফতানিযোগ্য আমচাষ করার জন্য প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। সে লক্ষে চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান তিনি।

তিনি আরো জানান, সেচ এবং কিটনাশক প্রয়োগ সম্পর্কে তারা আম বাগান মালিক ও চাষীদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভাল দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031