IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> প্রবাস >> টপ নিউজ >> নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই

নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতি আমদানি করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিই বলেন, বাংলার মানুষ বিশ্বভারতী নিয়ে যে ঘৃণ্য রাজনীতি হচ্ছে তা মেনে নেবেন না।

মমতা এদিন বলেন, আজ সমানে কুকথা আর অকথায় বিশ্বভারতী এবং শান্তিনিকেতনকে অপমানিত করা হচ্ছে। এই বোলপুরের মাটি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য। এই মাটির অপমান আমরা সহ্য করবো না। তিনি বোলপুরের মাটি থেকে বিজেপিকে উদ্দেশ্যে করে বলেন, সোনার বাংলার স্রষ্টা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বাংলায় এসে নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই।

পাশাপাশি মমতা এদিন ঘোষনা দেন, পশ্চিমবাংলার মাটিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল কংগ্রেসই। এনিয়ে কোনও সন্দেহ নেই। একুশই বাংলাকে পথ দেখাবে। তিনি বলেন, বাংলায় এখন বর্গী হানা শুরু হয়েছে। আপনারা সতর্ক থাকুন। এই বর্গীরা বাংলার সর্বনাশ করে দিতে পারে। তিনি রাজ্যের দল বদল প্রসঙ্গে বলেন, টাকা দিয়ে কিছু বিধায়ক হয়তো কেনা যায়। কিন্ত তাতে তৃণমূলের কিছুই যায় আসে না। তৃণমূল বাংলার মানুষের অন্তরে রয়েছে। বাংলার মানুষের থেকে তৃণমূলকে কখনই দূরে সরানো যাবে না।

মমতা এদিন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের কটাক্ষ করে বলেন, আজ বাংলায় এসে ফাইভ স্টারের খাবার খেয়ে দেখানো হচ্ছে আদিবাসী বাড়ির খাবার। এসব মানুষ ধরে ফেলেছে। এভাবে আদিবাসীদের অপমান করার অধিকার কারও নেই। মমতা বলেন, প্রতিবাদের ভাষাকে জোরদার করতেই আমি বোলপুরের মাটিতে এসেছি। বোলপুরে এদিন চার কিলোমিটার পথ রোড শো করেন মমতা। স্থানীয় ডাকবাংলো মোড় থেকে শুরু করেন পদযাত্রা।

উল্লেখ্য, তৃণমূলের এই পদযাত্রার সামনের সারিতে থেকে গান করেন, কিছুদিন আগে বোলপুরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন সেই বাসুদেব বাউল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31