IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> প্রবাস >> ইফতার-ইতিকাফে নিষেধাজ্ঞা সৌদির দুই মসজিদে

ইফতার-ইতিকাফে নিষেধাজ্ঞা সৌদির দুই মসজিদে

ধূমকেতু নিউজ ডেস্ক : রমজানের সময় পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ইফতারে জনসমাগম এবং ইতিকাফের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের সরকার। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ইফতার এবং ইতিকাফ অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইস বলেছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের ইফতার এবং রাতের খাবার দেওয়া হবে। মসজিদে নববীতে সেহরির জন্য খাবার বিতরণের অনুমতি দেওয়া হবে না। চলতি বছরের রমজানের পরিকল্পনার জন্য আয়োজিত দুই মসজিদের পরিচালনা পরিষদের বার্ষিক বৈঠকে এসব ব্যবস্থা নেওয়ার ঘেষণা দিয়েছেন শেখ সুদাইস।

বৈঠকে তিনি বলেন, রমজানের সময় পূর্ব-সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার রোধের দিকে মনোযোগ দেওয়া হবে। এছাড়াও আরো যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে; তার মধ্যে রয়েছে— করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ, সামাজিক দূরত্ব বিধি পালন এবং মাস্ক পরা। হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয় বিবেচনায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।

শেখ সুদাইস বলেছেন, পরিচালনা পরিষদ হজযাত্রী এবং মুসল্লিদের গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, পবিত্র কাবার চারপাশ প্রদক্ষিণ কেবলমাত্র ওমরাহযাত্রীদের জন্য নির্ধারণ করা হবে। এছাড়া গ্র্যান্ড মসজিদের ভেতরের পাঁচটি স্থান এবং এর পূর্বপ্রাঙ্গণ নামাজের জন্য নির্ধারিত থাকবে।

মসজিদ পরিচালনা পরিষদের প্রধান বলেছেন, পবিত্র গ্র্যান্ড মসজিদে অনুবাদক নিয়োগ দেওয়া হবে; যারা মুসল্লিদের প্রশ্ন আলেমদের কাছে পৌঁছে দেবেন। প্রশ্ন অনুযায়ী আলেমদের ফতোয়া অনুবাদ করবেন তারা। শুক্রবারের জুমআর খুতবার সময় ইশারা ভাষার দোভাষীরাও উপস্থিত থাকবেন।

সৌদি আরবের সরকার আগামী ১৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখায় দেশটির বাইরের পরিদর্শকরা ওমরাহ পালন করতে পারবেন না। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (জিএসিএ) বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হবে এবং রমজানের পর আগামী ১৭ মে থেকে পুনরায় আন্তর্জাতিক বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে।

আধুনিক বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো গত বছর সৌদি আরবের সরকার হজযাত্রীদের সংখ্যা একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ হজ পালনের অনুমতি পেলেও গত বছর সেই সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার।

সাত মাসের বিরতি দিয়ে গত বছরের অক্টোবরে ওমরাহ পালনে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নেওয়া হয়। শুধুমাত্র দেশটির নাগরিক এবং বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পান। যদিও সেই সংখ্যা দিনে ৬ হাজারে নামিয়ে আনা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031