IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
Home >> টপ নিউজ >> প্রবাস >> যে কারণে ব্রাজিলের মন্ত্রিসভায় রদবদল

যে কারণে ব্রাজিলের মন্ত্রিসভায় রদবদল

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবিলায় চরম ব্যর্থতার পর ব্রাজিলের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরনেস্তো আরৌজোকে সরিয়ে সেখানে উগ্র-ডানপন্থী কার্লোস কার্লোস আলবার্টো ফ্যাংকো ফ্রাংকাকে বসানো হয়েছে। বিবিসি ও ডয়চে ভেলে এমন খবর দিয়েছে।

সোমবার দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জইর বোলসোনারো এই রদবদল করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরৌজো।

প্রতিরক্ষা ও বিচারবিষয়ক মন্ত্রীও পরিবর্তন করা হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এই প্রথম বড় ধরনের কোনো পরিবর্তন আনলেন সাবেক এই সেনাকর্মকর্তা।

বোলসোনারোর আদর্শিক মিত্রদের একজন আরৌজো। কিন্তু পর্যাপ্ত করোনার টিকা সরবরাহে ব্যর্থতার পর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জো বাইডেন প্রশাসনে তেমন গুরুত্বও পাচ্ছিলেন না আরৌজা। যে কারণে মার্কিন করোনার টিকার ভাণ্ডারে খুব একটা ভাগ বসাতে পারেনি ব্রাজিল।

ভ্যাকসিন পরাশক্তি চীনকে নিয়ে রসিকতা করেও সমালোচিত হন তিনি। সব মিলিয়ে বোলসোনারো বেকায়দায় পড়ে গেছেন।

টিকার সম্ভাব্য উৎস ছাড়াও ব্রাজিলের বড় বাণিজ্যিক অংশীদার হল চীন।

এছাড়া প্রায়ই পরিবেশবাদীদের কটাক্ষ করতে দেখা গেছে ব্রাজিলের সাবেক এই মন্ত্রীকে। মূলত করোনা মহামারী প্রতিরোধে ব্যর্থতা থেকে লোকজনের মনোযোগ অন্যত্র সরিয়ে নিতেই তিনি এসব করছিলেন।

দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ মানুষ।

আরৌজার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রাজিলের আন্তর্জাতিক অবস্থান নষ্ট করে দিয়েছেন।

চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে তিনি ভালোভাবে ম্যানেজ করতে পারেননি। করোনার পর্যাপ্ত টিকা সংগ্রহের ব্যর্থতা মূলত এ কারণেই।

মন্ত্রিসভায় নতুন যাদের নেওয়া হয়েছে, উগ্র -ডানপন্থী দলগুলোর সমর্থন আছে তাদের। কংগ্রেসে এসব দলই বোলসোনারোকে সমর্থন দিয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031