IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> প্রবাস >> টপ নিউজ >> মৃত্যুর পূর্বে টুইটারে যা লিখেছিলেন নারী চিকিৎসক

মৃত্যুর পূর্বে টুইটারে যা লিখেছিলেন নারী চিকিৎসক

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘুরতে ভীষণ পছন্দ করতেন আয়ুর্বেদের চিকিৎসক দীপা শর্মা। প্রকৃতির প্রতি তার ছিল নিবিড় টান। তবে সেই প্রকৃতিই বিরূপ হয়ে কেড়ে নিল তার জীবন। মারা যাওয়ার কয়েক মিনিট আগে টুইটারে ভারতের হিমাচল প্রদেশে নিজের বেড়াতে যাওয়ার বিষয়েই পোস্ট করেছিলেন তিনি।

মৃত্যুর কয়েক মিনিট আগে শেষ টুইটে দীপ লিখেছিলেন, ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি যে পর্যন্ত সাধারণ নাগরিকরা যেতে পারে। এর ৪০ কিলোমিটার পরই তিব্বত সীমান্ত।

৩৪ বছর বয়সী এই চিকিৎসক ভারতের হিমাচল প্রদেশে রোববার ভূমিধসে নিহত ৯ পর্যটকের একজন।

জয়পুরের বাসিন্দা দীপা হিমাচলের কিন্নৌর জেলার নাগাস্তি ইন্দো-টিবেট বর্ডার পুলিশের (আইটিবিপি) চেক-পোস্টে দাঁড়িয়ে তোলা তার শেষ ছবিটি পোস্ট করেছিলেন স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে। এর মাত্র ২৬ মিনিট পর দুপুর ১টা ২৫ মিনিটে বাতসেরি ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়ে দীপাদের বহনকারী গাড়িটি।

ওই পোস্টের কিছুক্ষণ পরই দীপার ভাই টুইটারে আরেকটি পোস্ট দিয়ে দীপার মৃত্যুর বিষয়টি জানান। দীপার মৃত্যুর খবর নেটিজেনদের হতভম্ব করে দেয়। দীপার টুইটার ভর্তি ছিল তার সাম্প্রতিক হিমাচল ভ্রমণের ছবি। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না তারুণ্যে ভরপুর ভ্রমণ পিপাসু মেয়েটি আর নেই।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জন যাত্রী নিয়ে হিমাচল প্রদেশের বাতসেরি ব্রিজ দিয়ে কিন্নৌরের দিকে যাচ্ছিল দীপাদের বহনকারী গাড়িটি। হঠাৎ পাহাড় থেকে ভূমিধসের কারণে বড় বড় পাথর ব্রিজের ওপর পড়তে শুরু করে। পাথরগুলো ব্রিজের ওপর থাকা গাড়িটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। পাথরের আঘাতে ব্রিজটি পুরোপুরি ভেঙে যায়।

এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ হিসেবে অভিহিত করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এই ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news