IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারাআলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপেইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পেরবয়সের প্রভাবে মস্তিষ্কে ক্ষয় শুরু হয়কথিত ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে মুম্বাইয়ে ধরা পড়লেন তৃপ্তি দিমরিরাজশাহীতে চায়না পিএন গ্রেট ব্যাটারির বিভাগীয় অফিসের উদ্বোধন‘নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে’অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে নজেকশিসের নবনির্বাচিত কমিটির মতবিনিময়মিরপুরে আসন্ন নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে মতবিনিময় সভাবলিউড থেকে কি আনুশকা বিদায় নিলেন ?৩ দিনের জাতীয় শোক ইরানেউপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজাবাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিতবাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা: কারাদণ্ড ১ জনমোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে : শামখানি

ইসরাইলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে : শামখানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমেরিকা আফগানিস্তানে যেরকম ‘অবমাননাকর পরাজয়ের’ সম্মুখীন হয়েছে সেই একইরকম পরিণতি ইহুদিবাদী ইসরাইলের জন্যও অপেক্ষা করছে। যে আমেরিকা নিজের পরাজয় ঠেকাতে পারে না তার পক্ষে ইসরাইলকে নিরাপত্তা দেয়াও সম্ভব নয়।

আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন ও মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

তিনি বলেন, ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর পরাজয় প্রমাণ করে ইহুদিবাদী ইসরাইলসহ যেকোনো দখলদার শক্তিকে একই পরিণতি ভোগ করতে হবে।

প্রায় দুই দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী। কিন্তু ২০ বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করছে।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর আমেরিকা তার অবশিষ্ট সৈন্য ও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য নতুন করে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনা কাবুল বিমানবন্দরের বাইরে আসার সাহস পায়নি বরং বিমানবন্দরে চরম বিপর্যয়কর ও ঠাসাঠাসি অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031