IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছারাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদানখাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীনিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশএসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছামান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩মহাদেবপুরের একমাত্র জুলাই শহিদ আস্ সাবুর এর বাবার ইন্তেকালএসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহনন
Home >> প্রবাস >> ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ মার্কিন সরকারের

ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ মার্কিন সরকারের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই নির্দেশ দিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আমেরিকার আরো পাঁচটি যুদ্ধজাহাজের ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল। কিন্তু, মিত্রদের আশ্বস্ত করার জন্য ইউরোপের ধারে কাছে এসব জাহাজের উপস্থিত থাকা প্রয়োজন রয়েছে। এজন্য মার্কিন সরকার ভূমধ্যসাগরে এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে।

রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে যে, ইউক্রেনের ভেতরের সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে।

অপরদিকে রাশিয়া বলছে, সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তার নিজের ভূখণ্ড যেকোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে। এজন্য কারো অনুমতির প্রয়োজন নেই। তবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করছে মস্কো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031