IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> টপ নিউজ >> বিনোদন >> আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী নোরা

আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী নোরা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিদেশ থেকে এসে যে সব অভিনেত্রী বলিউডে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম। একের পর এক হিট দিয়েচেন নোরা। বহু বছর ধরেই বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। ‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার জীবন। তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোয়ার: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ ছবির মাধ্যমে।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি মানি লন্ডারিং ও চাঁদাবাজি মামলায় আজও ফেঁসে রয়েছেন দুই বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজ। যদিও জ্যাকুলিনের পরেই আইটেম কন্যা নোরার নামটি প্রকাশ্যে আসে।

আর্থিক জালিয়াতির অপরাধে ২০১৯ সাল থেকে জেল হেফাজতে সুকেশ। জ্যাকুলিনকে গার্লফ্রেন্ড বলে দাবি করেছিলেন তিনি। বিশ্বের একাধিক দামি উপহার প্রেমিকা হিসেবে তাকে দিয়েছেন। যার মধ্যে ছিল দামি ব্যাগ, বিড়াল, ঘোড়া, বাড়ি-গাড়ি ইত্যাদি। যদিও সুকেশের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি ইডির কাছে স্বীকার করলেও তাকে কখনও প্রেমিক বলে স্বীকৃতি দেননি অভিনেত্রী।

এদিকে সুকেশের কাছ থেকে নোরাও দামি দামি উপহার নিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু তার কথায়, তিনি উপহারগুলো কোনো একটি ইভেন্ট থেকে পেয়েছেন। সোমবার ফের দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে পৌঁছেছেন বলিউডের এই ডান্সিং কুইন।

নোরা নিজেই দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় পৌঁছেছিলেন এবং এই বিষয়ে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। জানা গিয়েছে, নোরা আজ একপ্রকার তাড়াহুড়া করেই হাজির হয়েছেন দিল্লির আদালতে। এ দিন কালো পোশাকে নোরার দেখা মিলল এবং তার সঙ্গে আরও কয়েকজনকে দেখা গেছে।

এর আগে নোরাকে একাধিকবার জেরা করেছে ইডি। সেই সময় নোরা নিজেই জানিয়েছিলেন, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তার শ্যালক ববিকে প্রায় ৬৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এবং সেই টাকা দিয়েই নোরাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়া হয়েছে। অভিনেত্রীর মতে, চেন্নাইয়ে নির্মিত একটি স্টুডিওতে সুকেশ চন্দ্রশেখরের স্ত্রীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরা।

আর তখনই সুকেশ তার বদলে নোরাকে বিএমডব্লিউএর মতো একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। অভিনেত্রীর মতে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে কথা বলতেন, কিন্তু পরে নোরাকে সুকেশ বারবার ফোন করে হয়রানি করার পরে তিনি সুকেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সুকেশ চন্দ্রশেখর বর্তমানে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলার অভিযোগে দিল্লি জেলে বন্দী। বলিউড অভিনেত্রীদের দামি উপহার ও বিলাসবহুল সামগ্রী দিতেন সুকেশ। সুকেশের বিরুদ্ধে বহু মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে।সূত্র:টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031