IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> বিনোদন >> শাকিবের জন্যই কি ফিরছেন ববিতা?

শাকিবের জন্যই কি ফিরছেন ববিতা?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও চরিত্রের অভাবে অভিনয়ে ফেরার বিষয়ে এতদিন অনাগ্রহী ছিলেন তিনি। তবে এবার সুপারস্টার শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র শাকিবের অনুরোধেই নয়, ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই ক্যামেরার সামনে ফিরবেন।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। শুভেচ্ছা বিনিময়ের পর একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান এই নায়ক।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

শাকিবের এমন আন্তরিক আহ্বানের জবাবে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে একই সঙ্গে নিজের শর্তের কথাও স্পষ্ট করে দেন তিনি।

ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’

তার এই বক্তব্যে স্পষ্ট, শুধু শাকিবের অনুরোধ নয়, বরং শক্তিশালী গল্প, মানসম্পন্ন চিত্রনাট্য এবং অভিনয়ের সুযোগ রয়েছে-এমন চরিত্র পেলেই তিনি আবার বড়পর্দায় ফিরতে আগ্রহী।

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে শাকিবের অবদান নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। দর্শকমহলে তাদের সেই কাজগুলো প্রশংসিত হয়েছিল।

এবার ববিতার এই আশ্বাসে নতুন করে আলোচনায় এসেছে তার বড় পর্দায় ফেরা। এখন অপেক্ষা-কোন নির্মাতা এমন একটি গল্প ও চরিত্র নিয়ে আসেন, যা এই কিংবদন্তিতুল্য অভিনেত্রীকে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31