IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ

দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ৫টি গরু উদ্ধারসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক মাসে উদ্ধার করা ৫গরুর মালিক না পাওয়ায় লালন-পালনসহ চরম বিপাকে পরেছে থানাপুলিশ।

কিন্তু রাণীনগর থেকে চুরি যাওয়া ৩গরুর হদিস দেড় মাসেও মেলাতে না পারায় চরম হতাশায় পরেছেন ভুক্তভোগী পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। জানাগেছে, গত ৯জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার গ্রামের মফেল সরদারের ছেলে খোকন সরদারের গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনা ঘটে।

এঘটনায় খোকন সরদার বাদী হয়ে ১২জুলাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬জুলাই অভিযান চালিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আসলাম আলী (৪৩) কে গ্রেফতার করে। এর পর আসলামের দেয়া তথ্য মতে,গত ২২জুলাই আদমদীঘি উপজেলার কোমল দোগাছী গ্রামের গোলাম রাব্বানী (৩৯),নাটোরের সিংড়া উপজেলার বড় বারুই গ্রামের সুচন্দা রাজ বংশি (২৭), একই উপজেলার হাটতাজপুর গ্রামের সুজীত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) কে গ্রেফতার করে।

এসময় অজিতের বাড়ী থেকে ৫টি গরু উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার গরুগুলো থানায় আনার পর খোকন সরদারকে দেখালে গরুগুলো তাদের নয় বলে জানায়। এরপর গত ২৯জুলাই আবারো অভিযান চালিয়ে ময়মনসিং জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের ফেরদৌস সরদার(২৭) কে গ্রেফতার করা হয়।

গরুর মালিক খোকনের স্ত্রী রুপালী আক্তার বলেন,গত দেড় মাস হয়ে গেল পুলিশ এখনো আমাদের গরু গুলো উদ্ধার করতে পারেনি। যে গরুগুলো উদ্ধার করে নিয়ে এসেছে সেগুলো আমাদের না।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বলেন,গ্রেফতার আসলামের দেয়া তথ্যমতে অজিতের বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধারসহ আরো ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে,অজিতের ওই বাড়ীতে ১৬টি চোরাই গরু থাকার কথা ছিল। কিন্তু আমরা সেখানে অভিযান চালিয়ে ৫টি গরু পেয়েছি। তবে উদ্ধারের পর খোকনকে গরুগুলো দেখালে এই গরুগুলো তার নয় বলে জানান। এক্ষেত্রে উদ্ধার গরুগুলোর মালিকের সন্ধান এবং চুরি যাওয়া ৩গরু উদ্ধারের চেষ্টা চলছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার ৫টি গরুর মালিকের সন্ধান করা হচ্ছে। যদি মালিক না পাওয়া যায় তবে আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিলামে বিক্রি করা হবে। তিনি আরো বলেন,উদ্ধার ৫গরুর মধ্যে একটি গরু ইতি মধ্যে বাচ্চা দিয়েছে। প্রতিদিন গরুগুলোর খাবার এবং পরিচর্জা নিয়ে চরম বিপাকে পরেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ