IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপিও জানে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপিও জানে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকারে থাকায় গ্রামীন অবকাঠামো ও গ্রামীন যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। আজ সারা বাংলাদেশের গ্রামাঞ্চলের দিকে তাকালে যার প্রমান মেলে।

রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ ও চককৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীর শাখা বড়ালের উপর নির্মিত সেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে পল্লী সড়কে গুরুত্বপূর্ন সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় চককৃষ্ণপুর-জাহাঙ্গীরাবাদ সড়কে বড়াল নদের উপর নির্মিত ৯৬ মিটার দীর্ঘ ব্রীজটি উদ্বোধনের পর তা সাধারন জনগনের চলাচলে জন্য উন্মোক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজ গ্রামের কাচা সড়ক হয়েছে পাকা। শেখ হাসিনার নেতৃত্বের কারনে গ্রাম আজ অনেকটা শহরে পরিণত হয়েছে। বিএনও জানে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প বাংলাদেশে নেই। শুধু ক্ষমতায় যেতেই বিএনপি শেখ হাসিনার নেতৃত্বের বিরোধীতা করে।

মন্ত্রী বলেন, সেতুটি নির্ধারিত সময়ে বাস্তবায়ন হওয়ার ফলে বড়াল নদের উপর নির্মিত সেতু দিয়ে যাতায়াতের সুফলভোগ করবে নদের উভয় পারের প্রায় ১০ হাজার মানুষ। এর ফলে পল্লী সড়কে গুরুত্বপূর্ন এই সেতু চককৃষ্ণপুর বসবাসরত মানুষদের যাতায়াতে উপজেলা সদরের সঙ্গে প্রায় দুই কিমি রাস্তা কমে গেছে। সেতুটি নির্মাণ হওয়ায় এই এলাকার মানুষ পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য যাতায়াতের অভুতপুর্ব উন্নয়ন ঘটেছে।

নির্বাহী প্রকৌশলী নাশির উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুনসহ এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে ৯৬ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৯১ লক্ষ টাকা। সেতুর সংযোগ সড়ক এর জন্য সেতুর পূর্ব পার্শ্বের জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক।

উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ”আমার বাড়ি আমার গ্রাম’’ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি’র প্রচেষ্ঠায় এলজিইডির আওতায় উপজেলার রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রীজের অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতায় আজকে এই সেতুটির উদ্বোধন সম্পন্ন হয়েছে। যা ব্রীজটি বড়াল নদের উভয়পার্শ্বের জনগণের সেতু বন্ধনের কাজ করবে বলে তিনি মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031