IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩
Home >> রাজনীতি >> ‘প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন’

‘প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন’

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল করিমের সঞ্চালনায় বুধবার (১৮ জানুয়ারী) রাত ৯ টায় লক্ষনপাড়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মন্ডল বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ইসলামের স্বপক্ষের সরকার, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন নির্মাণের মাধ্যমে যে সুচনা করে গেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ দোয়ার এই মাহফিলে বিশেষ করে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খোজ রাখতে অনুরোধ জানান প্রধান অতিথি।

দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাজশাহী জিয়া পার্কের খতিব ও আলোচিত সুবক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ল্যান্স কর্পোরাল (অব.) তোফাজ্জল হোসেন, পত্নীতলার সহকারী যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান বাবলু, সংস্থার সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, কার্যকরী সদস্য রকি হোসেন, রঞ্জু রশিদ, আসাদুজ্জামান রতন, মামুনুর রশীদ, রবিউল হুসাইন, হাফেজ ফজলে রাব্বী জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, মাসুদ রানা, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

উল্লেখ্য যে, এলাকার তরুন যুবকদের অরাজনৈতিক সংগঠন লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ এলাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031