IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘আওয়ামী লীগ আজকের গণশত্রু’

‘আওয়ামী লীগ আজকের গণশত্রু’

ধূমকেতু নিউজ ডেস্ক : লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান রয়েছে, এই সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আওয়ামী লীগ আজকের গণশত্রুতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন বুঝতে পারে না। যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না তাকে আমরা গণশত্রু ছাড়া কি ভাবতে পারি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পুরোনো দল কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন কারণ তার চিন্তা চেতনার সাথে পরবর্তী আওয়ামী লীগের কোন মিল ছিল না। আজকে যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার সাথে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল তুলতে চান তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের সাথে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন কাজ করছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহ করেছেন।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে, এদেশের মানুষ লড়াই করছে সংগ্রাম করেছে এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। এ লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছেন তাদের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবে।

সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news