IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজনীতি >> নির্বাচনে নৌকার বিজয়ে নেতৃবৃন্দকে দৃঢ় ভাবে কাজ করার নির্দেশ এমপির

নির্বাচনে নৌকার বিজয়ে নেতৃবৃন্দকে দৃঢ় ভাবে কাজ করার নির্দেশ এমপির

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে আরও দৃঢ় ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার (১৭ জুন) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিয়নে চলমান সাংগঠনিক কাজের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। দ্বন্দ্ব সংঘাত ভুলে নৌকার বিজয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে চলেছে গ্রাম কমিটি গঠনের কার্যক্রম। অন্যদিকে মাসিক সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তার গৃহীত হয়। এরপর সম্প্রতি মহান জাতীয় সংসদে বাগমারা নিয়ে যে ডকুমেন্টারী প্রদর্শন করায় প্রধানমন্ত্রী সহ স্পিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনার আহŸান জানানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন।

আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, রেজাউল হক, আসলাম আলী আসকান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, বকুল খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, কাউসার আলী, লোকমান আলী, জাহেদুর রহিম মিঠু, সোলাইমান আলী হিরু, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031