IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
Home >> রাজনীতি >> কামারগাঁ ইউপি আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

কামারগাঁ ইউপি আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উত্তর দক্ষিণ ভাগে বিভক্ত করে কমিটি ঘোষণা করা হয়েছে। কামারগাঁ ইউপি দক্ষিণের সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, সম্পাদক নারায়ন পদ মন্ডল ও উত্তরে প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিককে সভাপতি, নির্মল কুমারকে সাধারন সম্পাদক করা হয়েছে।

এছাড়াও কৃষকলীগ উত্তরের সভাপতি মহাসিন, সম্পাদক মজিবর রহমান ও দক্ষিনের সভাপতি শামসুল সরদার, সম্পাদক আব্দুল আলিম, ইউপির দক্ষিণের সভাপতি রবিউল, সম্পাদক বিজয় কুমার, দক্ষিণের সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী।

ইউপির উত্তরের সভাপতি ইমন আলী, আকাশ চন্দ্র, দক্ষিণের সভাপতি দীলিপ কুমার দাস, সম্পাদক বিপ্লব কুমার, উত্তরের যুব মহিলালীগের পারুল, সম্পাদক নুর জাহান, দক্ষিণের সভাপতি রেখা রানী, সম্পাদক মর্জিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলের দিকে কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পারিশো দূর্গাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলন।
ইউপি চেয়ারম্যান ও ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ফারুক চৌধুরী।

ইউপির সাবেক সম্পাদক সুফি কামাল মিন্টুর পরিচালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অতিথি হিসেবে ছিলেন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামসুল হক, সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news