IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শান্তি সমাবেশে থেকে বিএনপিকে রুখে দেয়ার প্রত্যয়

শান্তি সমাবেশে থেকে বিএনপিকে রুখে দেয়ার প্রত্যয়

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশে চলছে। শুক্রবার জুমার নামাজের পর থেকেই শুরু হয় এই সমাবেশ। এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মঞ্চে চলছে নেতাদের বক্তব্য। তারা এই শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপিকে রুখে দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

শন্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

নেতাকর্মীরা এখন শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তারা দেশের গণতন্ত্র রক্ষায় রাজপথে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। বলেন, এই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও বিজয়ী করবেন। জনগণকে সঙ্গে নিয়েই তারা তাদের শান্তি সমাবেশ অব্যাহত রাখবেন। দেশে কোনো বিশৃঙ্খলা হতে দেবেন না।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে। এখন উনি বিদেশ থেকে বাণী শোনান।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, নির্বাচন যত সন্নিকটে, ততই বিএনপি বানচালের চক্রান্ত করছে। একটি অবৈধ সরকার আনতে চায় তারা। তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে। অথচ, তাদের জন্ম অগণতান্ত্রিক পথে। তাদের নেতা জিয়াউর রহমান ২৪ ঘণ্টার কারফিউ দিয়ে গণতন্ত্র কায়েম করেছে। তারা আজ গণতন্ত্রের বাণী শোনায়। মানবাধিকারের বাণী শোনায়। অথচ ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপির কখনো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। নেতৃত্ব শূন্যদল, তাই নৈরাজ্য সৃষ্টি করে, পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। লাভ নেই। আগামী নির্বাচনে দেশের মানুষ পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে। যারা এক-এগারোর স্বপ্ন দেখে তারা এই খেলা খেলছে। বিএনপি-জামায়াতের যখনই কেনো সমাবেশ হয়, তার আগে তারা বিশেষ একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। এর কারণ একটাই বিএনপি এখন ওই বিশেষ দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে খেলছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের শান্তির সংগ্রাম চালিয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (বিএনপি) নৈরাজ্য করে। বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট করতে চায়।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বিএনপিকে দাঁতভাঙা জবাব দিতে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতৃত্বে লাখো জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের জবাব দেব।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সবার মিছিল মিটিং করার অধিকার রয়েছে। কিন্তু কেউ যদি মিছিল মিটিংয়ের নামে অশান্তি-অরাজকতা তৈরি করে, তাদেরকে যুবলীগ, স্বেচ্ছাসবক লীগ ও ছাত্রলীগ প্রতিরোধ করবে। কোনো ছাড় দেয়া হবে না।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, তারা (বিএনপি) দুর্নীতির রাজপুত্র পেতে পারে, রাজপথের প্রকৃত রাজপুত্র তো বাংলাদেশ ছাত্রলীগ।

সাদ্দাম হোসেন বলেন, এ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। গণতান্ত্রিক লাইসেন্স নিয়ে কোনো বিশৃঙ্খলা করলে ছাত্র জনতা জবাব দেবে। যারা অনির্বাচিত সরকারের দালালি করবে, সংবিধানের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের দম্ভ চূর্ণ করে দেব।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন,‘আজকে যেভাবে লাখ লাখ যুবক ও ছাত্রদের উপস্থিতির মাধ্যমে এই শান্তি সমাবেশ সফল করেছি, একইভাবে আগামী নির্বাচনে লাখ লাখ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় নিশ্চিত করব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031